আযমীর বাসায় জামায়াতের আমির শফিকুর

0
126

Advertisement

দীর্ঘদিন বন্দিদশা থেকে মুক্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান-আল আযমীর সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান।

৯ আগস্ট শুক্রবার  রাতে রাজধানীর বড় মগবাজারে আযমীর বাসায় তার সঙ্গে দেখা করে জামায়াতের আমীর। সেনাবাহিনীর (চাকরিচ্যুত) সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান-আল আযমী জামায়াতের সাবেক আমির অধ্যাপক মরহুম গোলাম আযমের মেজ ছেলে।

আযমীর সঙ্গে সাক্ষাতের পর জামায়াতের আমির ডা: শফিকুর রহমান বলে, তিনি (আমান আযমী) শারীরিক ও মানসিকভাবে অনেক বিধ্বস্ত। আমাদের সঙ্গেও তিনি স্বাভাবিক কথা বলতে পারেননি। আপনাদের প্রতি সম্মান জানিয়ে তিনি আমাদের মাধ্যমে সালাম জানিয়েছেন, দোয়া চেয়েছেন। তার পক্ষ থেকে আমি আপনাদের সালাম পৌঁছে দিলাম।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here