আমিনুল হকসহ চারজনকে গ্রেফতারে রূহুল কবির রিজভীর নিন্দা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 75569

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (75569, 'post_views_count', '0')

0

প্রেস বিজ্ঞপ্তিঃ বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর তীব্র নিন্দা ও প্রতিবাদ আজ সকালে আওয়ামী সরকারের আজ্ঞাবহ আইনশৃঙ্খলা বাহিনী ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সদস্য সচিব ও বলিষ্ঠ নেতা আমিনুল হকসহ চারজনকে গ্রেফতার করেছে। অন্যদিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনকালে যাত্রাবাড়ী থেকে বিশিষ্ট আর্টিস্ট ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সঞ্জয় দে রিপন এবং ঢাকা মহানগর বিএনপি নেতা শিপনকে গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। নেতৃবৃন্দকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভি।

Advertisement

আজ এক বিবৃতিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “আইন শৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে সারাদেশকেই কারাগার বানিয়ে ফেলেছেন শেখ হাসিনা। নেতাকর্মীদের গণহারে গ্রেফতার এবং তাদের উপর ভয়াবহ জুলুম-নির্যাতনের কারণে দেশে চরম অস্থিরতা ও ভীতিকর অবস্থা বিরাজ করছে। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় হানাদার বাহিনীর ভয়ে এদেশের মানুষ যেমন ভীত সন্ত্রড় ছিল, ঠিক একইভাবে স্বাধীনতার ৫২ বছর পরেও অবৈধ আওয়ামী সরকারের নির্যাতন-নিপীড়নে দেশে এক ভয়-ভীতির নৈরাজ্য তৈরি হয়েছে। নিশিরাতের সরকার গণতান্ত্রিক সকল আচার-আচরণকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেশে এক ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার শাসন বলবৎ রেখেছে। যে আশা নিয়ে এদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল সেই আশা এখন নিষ্ঠুর সরকারের করাল গ্রাসে হতাশায় পরিণত হয়েছে। বিএনপিসহ বিরোধীদলগুলোর সভা-সমাবেশ- মিটিং- মিছিলের অধিকারকে কেড়ে নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশকে মগের মুল্লুকে পরিণত করেছে। অবৈধ সরকারের উদ্দেশ্যে বলতে চাই-অবিলম্বে পদত্যাগ করে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কার্যকর না করলে এদেশের জনগনের কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া আপনাদের গত্যন্তর নেই।”

বিএনপি’র সিনিয়র যুগ মহাসচিব বিবৃতিতে গ্রেফতারকৃত আমিনুল হক সহ নেতৃবৃন্দদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here