কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে তাদের পরিণতি ভালো হবে না  -প্রধানমন্ত্রী

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 75566

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (75566, 'post_views_count', '0')

0

যাদের আত্মবিশ্বাস নেই তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে। নির্বাচন বানচালের চেষ্টা যারা করবে তাদের পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমাদের জাতীয় নির্বাচন সামনে। ইতোমধ্যে তফসিল ঘোষণা হয়ে গেছে। শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রমের উদ্বোধনে এসে তিনি এ কথা বলেন।

Advertisement

প্রধানমন্ত্রীর বলেন, বোর্ড ও তৃণমূল থেকে মত নিয়ে মনোনয়ন প্রার্থী বাছাই করা হবে।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সংবিধান মেনে চলে। আটটি বিভাগে দশটি নির্বাচনী ফরম সংরক্ষণের বুথ তৈরি করে দেয়া হয়েছে। ঢাকা আর চট্টগ্রামে দুইটি বুথ থাকবে। আমরা বোর্ড এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করব।

হরতালের কারণে পড়ালেখা নষ্ট হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, আশা করি সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে। কেউ যদি নির্বাচন বানচাল বা জনগণের অধিকার ক্ষুণ্ন করে তাদের ছেড়ে দেয়া হবে না।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here