‘আমার মাথায় শয়তান ঢুকেছিল, তাই এ অপকর্ম করেছি।’

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 35929

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (35929, 'post_views_count', '0')

0

কক্সবাজারের চকরিয়ায় স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন এক গৃহবধূ। ওই গৃহবধূ অভিযোগ করেছেন মেয়েকে তার স্বামী দুইবার ধর্ষণ করেছেন। আর এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে ওই নরপশু স্বামীকে (৪৫) গ্রেপ্তার করেছে।

Advertisement

 

মামলায় ওই গৃহবধু অভিযোগ করেন, নিজের মেয়েকে তার স্বামী দুইবার ধর্ষণ করেছে। সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই ১২ বছরের ওই কিশোরী নিজের ও পারিবারের সম্মান নষ্টের ভয়ে প্রথমে কাউকে কিছু জানায়নি। পরে একই ঘটনা আরও ভবিষ্যতে ঘটতে পারে এমন আশঙ্কায় সেই কিশোরী তার মাকে সব খুলে বলে। ওই কিশোরী তার মাকে বলে, ‘বাবাকে চরিত্র ভালো করতে বলো, নচেৎ আমি আত্মহত্যা করব।’ মেয়ের মুখে স্বামী সম্পর্কে এমন কঠিন কথা শোনার পর ওই গৃহবধূর তার স্বামীর প্রতি সন্দেহ তৈরি হয়। তিনি এরপর তার মেয়ের কাছে বিস্তারিত জানতে চান। তখন কিশোরী মেয়ে তাকে কান্নাজড়িত কণ্ঠে জানায়, গত ৩ জুলাই রাত ৯টার দিকে বাড়ির অন্যরা বেড়াতে গেলে এবং ৫ জুলাই সকালে তিনি (মা) বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) ঋণের টাকা দিতে গেলে দুদফা মেয়ের সঙ্গে বাবা খারাপ কাজ করে। মামলায় ওই কিশোরীর মা আরও উল্লেখ করেন, মেয়ের মুখে এসব শুনে তিনি স্বামীকে জিজ্ঞেস করেন। কিন্তু স্বামীকে জানালে ওই গৃহবধূকে হুমকি দেন তিনি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানান ওই কিশোরীর মা। তারাই বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ বৃহস্পতিবার (১২ জুলাই) রাতে অভিযান চালিয়ে ওই কিশোরীর বাবাকে গ্রেপ্তার করেন। চকরিয়া থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) ইয়াসির আরাফাত বলেন, জঘন্য ঘটনাটির বিষয়ে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষা করাতে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেপ্তার হওয়া কিশোরীর বাবাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছেন। তিনি পুলিশকে বলেন, ‘আমার মাথায় শয়তান ঢুকেছিল, তাই এ অপকর্ম করেছি।’ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here