ধামরাইয়ে স্কুল শিক্ষককের ঝুলন্ত মরদেহ উদ্ধার

0
525
কামরুল হাসান রুবেলঃ ঢাকার ধামরাইয়ে উপজেলার গাংঙ্গুটিয়া এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম (২৩) নামে এক স্কুল শিক্ষককের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
শুক্রবার(১৯ এপ্রিল) দুপুরে তার নিজ ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাইফুল প্রভাতী কিন্ডার গার্ডেন স্কুলে শিক্ষকতা করতেন।সাইফুল গাংঙ্গুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও পরিবার জানায় সাইফুল প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে তার র“মে ঘুমাতে যায় সকালে র“মের দরজা না খোলায় সন্দেহ হয়। পরে র“মে দরজা খুলে দেখা যায় আড়ারসাথে সাইফুল ইসলামের মরদেহ ঝুলতেছে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মোল্লা জানায় ,আমরা ঘটনা স্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছি।মরদেহটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করা হবে।এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here