আট লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 19928

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (19928, 'post_views_count', '0')

0

চট্টগ্রাম মহানগরীর খুলশি থানার আমবাগান এলাকায় প্রকাশ্যে আবুল খায়ের গ্রুপের পরিবেশক সঞ্চয় পালের কাছ থেকে আট লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। খুলশি থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করলেও ছিনতাইকারীদের কাউকে আটক করতে পারেনি। খুলশি থানার এস আই এরশাদ হোসেন ছিনতাইয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

খুলশি থানার ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন  জানান, বেলা সোয়া ১১টার দিকে অফিস থেকে ম্যানেজার আট লাখ ৪০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় অফিসের কাছে একটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় ম্যানেজারের গায়ে অস্ত্র ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা। ঘটনার সঙ্গে সঙ্গে ম্যানেজার অফিসে এসে জানালে স্থানীয় খুলশি থানাকে জানানো হয়। পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে ছিনতাইকারীদের কাউকে আটক করা যায়নি। খুলশি থানার এসআই এরশাদ হোসেন জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারে সম্ভাব্য কয়েকটি এলাকায় অভিযান চালানো হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here