অতিরিক্ত দামে ঔষধ বিক্রির দায়ে ঢালি ফার্মেসীকে জরিমানা

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33597

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33597, 'post_views_count', '0')

0

নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে ঔষধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনে অভিযান: রাজবাড়ীর ঢালি ফার্মেসীকে ৫০হাজার টাকা জরিমানা।

Advertisement

 

০৪ মার্চ সোমবার বিকালে রাজবাড়ী বাজারের ঢালী ফার্মেসীকে এই জরিমানা করে রাজবাড়ী জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ২জন ক্রেতার অভিযোগের ৩ ঘন্টার মধ্যেই প্রতিকার এ অভিযান চালানো হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, ‘দুপুরে আকরাম শেখ ও জাহিদ মণ্ডল নামে দুই ব্যক্তি তাদের কাছে লিখিত ভাবে একটি অভিযোগ ।’তাদের দেওয়া অভিযোগের ভিত্তিতে জানা যায় নির্ধারিত মূল্যেরচে অতিরিক্ত মূল্যে ১২ টাকার ‘‘ইফিডিন’’ নামক ইনজেকশন ৮ শত টাকায় কিনতে বাধ্য হয়। পরবর্তীতে তারা সিভিল সার্জনের কার্যালয়ে যান। সিভিল সার্জন এবং জেলা প্রশাসক স্যারের পরামর্শক্রমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযুক্ত প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়ার পর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪০ ধারায় উক্ত প্রতিষ্ঠানের নিকট হতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।এসময় আদায়কৃত জরিমানার ২৫% জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে অভিযোগকারী ২ জন (মো: জাহিদ মন্ডল ও মো: আকবর শেখ) কে প্রদান করা হয় বলেও জানান তিনি। এছাড়াও একই ধারায় শেফা ফার্মেসীকেও আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তাদের লিখিত অভিযোগে পত্রে বলা হয়:

বলা হয়, আকরাম সকালে রাজবাড়ী শহরের মেসার্স ঢালী ফার্মেসিতে ইনজেকশন কিনতে যান। এ সময় ইফিডিন নামে ওই ইনজেকশন শহরের আর কোথাও পাওয়া যাচ্ছিল না। ওই ফার্মেসি থেকে ইনজেকশনের দাম রাখা হয় ৮০০ টাকা। এত দাম কেন? জানতে চাইলে দোকানদার বলেন, ‘নিলে নেন- নইলে চলে যান।’ জরুরি প্রয়োজন এবং আর কোথাও না পাওয়ায় তিনি অতিরিক্ত দামে সেটি কিনে নেন। পরে জানতে পারেন ইনজেকশনের দাম মাত্র ১২ টাকা। পরে দুপুরে চিকিৎসকের পরামর্শে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন তিনি। একই অভিযোগ করেন শহরের সেফা ফার্মেসির বিরুদ্ধে জাহিদ মন্ডল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here