আশুলিয়ার করিমসুপার মার্কেটে আন্ডারগ্রাউন্ডের থাকা সুতার গুদামে অগ্নিকাণ্ড

0
738

কামরুল হাসান রুবেলঃ সাভার উপজেলার আশুলিয়ায় একটি সোয়েটার কারখানায় সুতার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নবীনগর-চন্দ্রামহাসড়কের আশুলিয়ার বাইপাইলে করিমসুপার মার্কেটের আন্ডারগ্রাউন্ডের থাকা আনজির অ্যাপ্যারেলেস লি. নামে সোয়েটার কারখানার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Advertisement

করিমসুপার মার্কেটের নিচতলায় বিভিন্ন দোকানপাট থাকায়, মালিকরা তাদের মালামাল আগুন থেকে রক্ষা করার জন্য নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্তকর্তা আবদুল হামিদ বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন তারা।তবে কাজ করতে তাদের বেগ পেতে হচ্ছে সরু গলির কারনে, তাই দেয়াল ভেঙে ভেতরে ঢুকে কাজ করতে হচ্ছে আগুন নেভানোর। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি স্থানীয়দের ধারণা, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনের সূত্রপাত বিষয়েও নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্তকর্তা। তিনি জানান তদন্ত করে জানা যাবে আগুনের সূত্রপাত কোথায় থেকে কি ভাবে হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here