৭১টিভির বিপণন কর্মকর্তা নিহত

0
816

রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়ক দুর্ঘটনায় ৭১টিভির বিপণন কর্মকর্তা আনোয়ার হোসেন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টায় জাহাঙ্গীর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিআইপি পরিবহনের ওই বাসটি গাজীপুরের দিকে যাচ্ছিল।

Advertisement

সামনে আনোয়ার হোসেন মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা ছিলো।  বাসটি জাহাঙ্গীর গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল ওসিএনজিকে ধাক্কা দিলে সড়কের আইল্যান্ডেও উঠে যায়। এতে আনোয়ার হোসেন পাকা রাস্তার ওপর ছিটকে পড়েন।  এবং সিএনজিচালিত অটোরিকশার একযাত্রী আহত হন। কাফরুল থানার পরিদর্শ তদন্ত আসলাম উদ্দিন জানান, জাহাঙ্গীর গেট এলাকায় ভিআইপি ২৭ যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল ও বেবিট্যাক্সিকে চাপা দিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। এতে দু’জন গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারকে মৃত্যু ঘোষণা করেন। এঘটনায় ভিআইপি ২৭ বাসের চালক সবুজ (২৪) ও গাড়িটিকে আটক করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here