৬০ কেজি গাঁজাসহ পিকআপ ভ্যান আটক

0
533

কুমিল্লার বুড়িচং থানা পুলিশ অভিযান চালিয়ে পলিথিনের কাগজে মুড়ানো ৬০ কেজি গাঁজা সহ একটি পিকআপ ভ্যান আটক করা হয়েছে।

Advertisement

বুড়িচং থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান- থানার এসআই একেএম নুরুল আমিন হাওলাদার, এএসআই ওয়াসেক মিয়া সঙ্গী ফোর্স নিয়ে গত ২১ অক্টোবর রাত সাড়ে ১১ টায় বুড়িচংয়ের উত্তর হরিপুর এলাকায় অভিযান চালায়। এসময় এসময় রাজার্পু এলাকা থেকে আসা বুড়িচং বাজারগামী একটি সন্দেহভাজন পিকআপ ভ্যানক দাঁড় করানোর ইঙ্গিত প্রদান করা হলে ড্রাইভার গাড়ী থামিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পরে থানা পুলিশের সহযোগিতায় ভেনটিকে পরিত্যক্ত অবস্থায় থানায় আনা হলে বাঁশের বড় বড় আটির মাঝখানে পলিথিনের কাগজে মুড়ানো গাঁজা ভর্তি ১০টি প্যাকেট দেখতে পাওয়া যায়। যে প্যাকেটগুলোর মাঝে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬০ কেজি গাঁজা সংরক্ষন করা হয়েছিল। যেগুলোর আনুমানিক মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা হবে। উদ্ধারকৃত পিকআপ ভ্যান ও গাঁজার ব্যাপারে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here