দুর্বৃত্তদের আগুনে নি:স্ব জসিম

0
529

ইয়াকুব নবী ইমন: নোয়াখালীর সোনাইমুড়ীতে দুর্বৃত্তদের লাগানো আগুনে নি:স্ব হয়েছেন ব্যবসায়ী জসিম উদ্দিন। আগুনের লেলিহান শিখায় সব হারিয়ে এখন বাকরুদ্ধ জসিম। এ ঘটনায় সোমবার রাতে থানায় অজ্ঞাত দুবৃর্ৃৃত্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে জসিম।
জানা গেছে, উপজেলার বাংলা বাজারে জসিমের মালিকাধীন জেরিন ষ্টোরে রোববার গভীর রাতে আগুন লাগিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। মুহুর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। পাশের ব্যবসায়ীরা সোনাইমুড়ী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনার আগেই জসিমের পুরো দোকান পুড়ে যায়। এতে দোকানের ভেতরে থাকা মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

Advertisement

পুড়ে যায় দোকানে থাকা মূল্যবান কাগজপত্র। খবর পেয়ে রাতেই বাড়ি থেকে এসে দোকান দেখে কান্নায় ভেঙ্গে পড়েন জসিম। সব হারিয়ে নি:স্ব জসিম এখন বাকরুদ্ধ। এ ঘটনায় সোমবার রাতে জসিম অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জেরিন ষ্টোরের মালিক ক্ষতিগ্রস্ত জসিম উদ্দিন জানান, কারা কি জন্য দোকানে আগুন লাগিয়েছে বুঝতে পারছিনা। আমার সাথে কারো তেমন শত্রুতা নেই। দোকানটিই ছিলো আমার একমাত্র আয়ের উৎস। এখন পরিবার পরিজন নিয়ে কি ভাবে থাকবো কি করবো বুঝতে পারছিনা।
এ ব্যাপারে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নাসিম উদ্দিনের সাথে আলাপ করলে তিনি বলেন, অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here