৫ বছরের শিশুর ওপর নির্যাতন চালিয়েছে এক বখাটে যুবক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 29511

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (29511, 'post_views_count', '0')

0

শিশুটির বয়স ৫ বছর। তার অপরাধ, সে চায়ের দোকানে গিয়েছিল। আর এই অপরাধেই শিশুটির ওপর নির্মম নির্যাতন চালিয়েছে এক বখাটে যুবক।

Advertisement

 

জানা যায়, চায়ের দোকানে যাওয়ায় এক শিশুকে পায়ূপথে গরম লোহার রড দিয়ে ছেকা দেয়াসহ নির্মম নির্যাতন চালিয়েছে এক বখাটে যুবক। নির্যাতিত শিশুটির নাম আবু নাইম। গতকাল শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাইপাড় রাবারড্যাম বাজারে নিষ্ঠুর ও অমানবিক এই ঘটনাটি ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশু আবু নাইমকে শুক্রবার বিকেলে নালিতাবাড়ী হাসাতালে ভর্তি করা হয়। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, রাবারড্যাম এলাকার পানের দোকানদার হুমায়ুন কবিরের শিশু সন্তান আবু নাইম প্রতিদিনের মত একই এলাকার বাবুলের চায়ের দোকানে যায়। বাবুলের ছেলে হৃদয় (১৮) দোকান চালাচ্ছিল। এসময় শিশু আবু নাইমকে জোরপূর্বক ধরে বখাটে যুবক হৃদয় শিশুটিকে পায়ু পথে গরম লোহার রড দিয়ে ছেকা দেয়। পরে শিশুটি দৌড়ে বাড়িতে পালিয়ে যায়। এরপর সে অসুস্থ্য হয়ে পড়লে গতকাল শুক্রবার বিকেলে আবু নাইমকে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করে তার পরিবার। মরিচপুরান ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার শফিকুল ইসলাম বলেন, আমি ঘটনাটি জেনেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নালিতাবাড়ী হাসপাতালের চিকিৎসক ডা. নাহিদ বলেন, শিশুটিকে পায়ুপথে লোহার গরম রড দিয়ে ছেকা দেয়া হয়েছে। শিশুটি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে। নালিতাবাড়ী থানার ওসি আবুল খায়ের বলেন, এ ব্যাপারে এখনও কোনো লিখিত আভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে অভিযুক্ত বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here