আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষের নিহত ২ জন

0
961

রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে নবোদয় হাউজিং এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় এমপি জাহাঙ্গীর কবির নানক ও এবার মনোনয়নপ্রত্যাশী সাদেক খানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় দুজন পথচারী নিহত হয়েছেন।

Advertisement

 

নিহতদের নাম আরিফ (১৫) ও সুজন (১৭)। পুলিশ জানায়, শনিবার সকালে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ওই এলাকার মোহাম্মদিয়া হোমসের একটি পিকআপে করে আসা বেশ কিছু তরুণ লোহার গেটের কাছে এলে বিপরীত দিক থেকে সেই পিকআপ লক্ষ্য করে হামলা চালানো হয়। এসময় পিকআপভ্যানটি দ্রুত ঘোরাতে গেলে তার নিচে চাপা পড়েন আরিফ ও সুজন। আরিফকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ব্যাপারে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আহমেদ মানবজমিনকে বলেন, সকালে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনার কথা শুনেছি। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই পরিস্থিথি ঠান্ড হয়ে যায়। তবে পুলিশ সতর্ক অবস্থানে আছে। টহল টিমও রয়েছে সেখানে। জানা যায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নানক এবারও এই আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খানও মনোনয়ন চাইছেন এবার। এ নিয়ে দুপক্ষের মধ্যে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here