২২টি সোনার বারসহ ভারতীয় এক যাত্রী আটক

0
597

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২২টি সোনার বারসহ ভারতীয় এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার রাতে আরশাদ আয়াজ আহমেদ নামের ওই যাত্রী ব্যাংকক থেকে থাই এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। তার বাড়ি ভারতের কলকাতায়। ঢাকা কাস্টম হাউসের উপপরিচালক অথেলো চৌধুরী বলেন, রাত ১টার দিকে টিজি ৩৩৯ ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।

Advertisement

গোপন খবরের ভিত্তিতে কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম আরশাদ আয়াজ আহমেদকে অনুসরণ করে। তিনি বলেন, গ্রিন চ্যানেল পার হওয়ার তাকে শুল্ক-কর আরোপযোগ্য পণ্যের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি তা অস্বীকার করেন। পরে তার দেহ তল্লাশি করে কোমরে সাদা স্কচটেপে মোড়ানো অবস্থায় সোনার ২২টি বার পাওয়া যায়। যার ওজন ১২ কেজি ৩০০গ্রাম। এর বাজার মূল্য ৬ কোটি ১৫ লাখ টাকা। অথেলো চৌধুরী জানান, যাত্রীকে থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here