হত্যাকারীকে জীবন্ত পুড়িয়ে হত্যা

0
563

দিনাজপুরের বীরগঞ্জে সুরুজ মিয়া (৪৫) নামে একজনকে কুপিয়ে হত্যার জেরে হত্যাকারী রবিউল ইসলাম রবিকে (২৬) জীবন্ত পুড়িয়ে হত্যা করেছে ক্ষুব্ধ গ্রামবাসী। আজ বৃহস্পতিবার সকালে বীরগঞ্জ উপজেলার জগদল গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

স্থানীয় সূত্র জানায়,সকাল ৬টায় ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে সুরুজ মিয়া, একটি মুরগির ফার্মের নৈশপ্রহরী শহীদ ও তার তিন বছরের ছেলে একরামুলকে এলোপাথারি কোপায় একই এলাকার তারামিয়ার ছেলে রবিউল ইসলাম রবি। এ ঘটনায় সুরুজ মিয়া ঘটনাস্থলেই মারা যায়। আহত শহীদ ও তার ছেলে একরামুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয়রা ভর্তি করে। প্রত্যক্ষদর্শীরা আরো জানায়, রবিউল ঘটনার পর পালিয়ে যায়। গ্রামবাসী পালিয়ে থাকা খুনি রবিউলকে সকাল পৌনে ৮টায় পাশ্ববর্তী কাহারোল উপজেলার তেরমাইল গড়েয়া নামক এলাকা থেকে আটক করে ঘটনাস্থলে নিয়ে আসে। পরে ক্ষুব্ধ গ্রামবাসী তাকে বেধড়ক মারধোর করে এক পর্যায়ে পুড়িয়ে হত্যা করে। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তঅ (ওসি) শাকিলা পারভিন ঘটনা নিশ্চিত করে জানান, রবিউল ইসলাম রবি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদিকে এ ঘটনার জের ধরে সকাল ৬টা থেকে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী। ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ও সকাল ১০টা থেকে যানচলাচল শুরু হয়। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here