১ হাজার ৯১৪ দশমিক ৬৪ ঘটফুট কাঠ চোরাই কাঠসহ ৯ জন আটক

0
1192

সরকারি বন থেকে অবৈধভাবে সংগ্রহ করা কোটি টাকা মূল্যের সরকারি কাঠসহ ৯ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তিনটি ট্রাক জব্দ করা হয়। বৃহস্পতিবার (০৯ আগস্ট) ভোররাতে হাটহাজারী থানার নাজিরহাটের নতুন রাস্তার মাথা এলাকা থেকে এসব কাঠসহ তাদের আটক করা হয় ।

Advertisement

গ্রেফতার ৯ জন হলেন- মো. ইমাম (২০),  মো. আসিফ হোসেন (১৯), মো. মামুন শিকদার (৩২), মো. ইকবাল হোসেন (৩১), মো. বেলাল হোসেন (৩৫), মো. ইয়াছিন হোসেন (১৯), মংতু মারমা (৩৪), মো. আব্দুস সাত্তার (৩১), মো. জাকির হোসেন (২৯)। মিমতানুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে নাজিরহাট নতুন রাস্তার মাথা এলাকা থেকে তিনটি ট্রাকে করে নিয়ে আসা ১ হাজার ৯১৪ দশমিক ৬৪ ঘটফুট কাঠ চোরাই কাঠসহ ৯ জনকে আটক করা হয়েছে। এসব কাঠের দাম প্রায় ১ কোটি টাকা। খাগড়াছড়ির মানিকছড়ি এলাকা থেকে চট্টগ্রামের ফিরিঙ্গীবাজার এলাকায় এসব কাঠ নিয়ে আসা হচ্ছিলো বলে জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here