মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল দেশীয় মদসহ দুই মাদকবিক্রেতা আটক

0
658

নারায়ণগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৯০ বোতল দেশীয় মদসহ (আনুমানিক ৫০ লিটার) দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার (৯ আগস্ট) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার বাবুল আখতার।

Advertisement

আটকরা হলেন- নারায়ণগঞ্জের কুটিপাড়া রেলিবাগান এলাকার মৃত ওয়াদুদের ছেলে জসিম (৪২) ও ডিআইটি এলাকার মজিদ শেখের ছেলে জুয়েল (২৩)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১১টায় এসএম মালেহ রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৯০ বোতল দেশীয় মদ, মাদক বিক্রির ৫ হাজার ৭শ’ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত তিনটি মোবাইল সেটসহ ওই দু’জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here