হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদেকাফনের কাপড় মাথায় বেঁধে বিক্ষোভ

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 81812

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (81812, 'post_views_count', '0')

0

তানভীর আহমেদ রাজীবঃ শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাঁকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Advertisement

১০ আগস্ট শনিবার উপজেলা পরিষদ চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নেতা-কর্মীরা সম্মিলিতভাবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথবাক্য পাঠ করে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সহসভাপতি মুজিবুর রহমান হাওলাদার, গোলাম কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম অহিদুল ইসলাম, কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, কেন্দ্রীয় মৎস্যজীবী লীগের আইনবিষয়ক সম্পাদক নিখিল দত্ত এবং আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার সব ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা উপজেলা পরিষদ চত্বরে এসে সমবেত হন। তাঁদের হাতে দেশীয় অস্ত্র, লাঠি, রড, পাইপ, বইঠা ছিল। সকাল ১১ টায় বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও সকাল ৯টার মধ্যে উপজেলা পরিষদের মাঠসহ আশপাশের এলাকা নেতা-কর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। এ সময় গোপালগঞ্জ-পয়সারহাট সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে যানজট লেগে যায়।

সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির সামনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান নেতা-কর্মীদের শপথবাক্য পাঠ করান। সবাই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন। এ সময় উপজেলা পরিষদ চত্বর ও এর আশপাশের এলাকা নেতা-কর্মীদের স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান বলেন, “আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যত দিন দেশে ফিরে না আসবেন, তত দিন আমাদের এই সংগ্রাম চলবে। আমরা রাজপথে আছি, রাজপথেই থাকব।” তিনি নেতা-কর্মীদের উদ্দেশ্য করে বলেন, “আপনারা কেউ মনোবল হারাবেন না। আমাদের প্রিয় নেত্রী খুব শীঘ্রই দেশে ফিরে এসে এই দলের হাল ধরবেন।”

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here