সড়ক থেকে তরুণীর লাশ উদ্ধার

0
553

সাভারে সড়ক থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সিঅ্যান্ডবি কলমা সড়কের ছাগল উন্নয়ন খামারের সামনের সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তরুণীর নাম আকলিমা বেগম (২৫)। তিনি মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাঁশকান্দি গ্রামের আইয়ুব খানের মেয়ে।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের সিঅ্যান্ডবি কলমা সড়কের ছাগল উন্নয়ন খামারের সামনে সকাল সাড়ে ৭টার সময় তরুণীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। তারা ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠান। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ভূইয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোর সাথে উড়না পেছিয়ে সে মারা যেতে পারে। খবর পেয়ে সাড়ে ৭টার সময় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here