স্বর্গীয় প্রেমের নরক যন্ত্রণার গান

0
577

লেখকঃ স্বপন শাহ্ শ্যামলাপুরী।

Advertisement

    ভুলে যদি যেতে চাও, ভুলে তুমি যাইও।

    আমার কথা মনে করে, কষ্ট নাহি পাইও।

    তোমার আমার প্রেম পিরিতি, আর ভালবাসা।

    সবি ছিলো ছেলে খেলা, নহে স্বপ্ন আশা।

    মনেতে তাই নাই হতাশা, তুমি সুখী হইও।

    আমি তো সব রাখবো মনে, স্বযতনে গোপনে।

    ভালবাসার কিছু নির্যাস, ঝরবে এ দুই নয়নে।

    পুড়বো বিরহের দহনে, তুমি সুখে থাকিও।

    তোমার সুখে হবো সুখি, কারণ তোমায় ভালবাসি

    কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, প্রেম যে অবিনাশী।

    বলুক লোকে কুলোনাশী, তুমি নাহি বলিও।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here