মুর্শীদ প্রেমিক ভক্তের প্রাণাকুতি মাখা গান

0
604

লেখকঃ- স্বপন শাহ্ শ্যামলাপুরী।

Advertisement

মুর্শীদ প্রেমে আমি জিন্দা মরা, সখি শোন তোরা।

গুরুর প্রেম আগুনে আমি পোড়া।। সখি শোন তোরা।ঐ

আমি এখন জিন্দা লাশ, জানি করবিনা তোরারে বিশ্বাস।।

বুঝবি কি আর মুর্শীদ প্রেমের ধারা। এই দেহ মন জীবন যৌবন, সবি তারে করছিরে অর্পন।।

দেহের কি দাম ঐ প্রাণেরে ছাড়া। সখি শোন তোরা।

এখন সর্বহারা নিঃস্ব আমি, হইছি আমি মুর্শীদ প্রেমি।।

বুঝবিনা সই এ প্রেমের কি জ্বালা। নাইতে খাইতে বইতে শুইতে।

মুর্শীদের কথাই পড়ে মনেতে।। ভাবতে পারিনা কিছুই মুর্শীদ ছাড়া। সখি শোন তোরা।

কয় স্বপন শাহ্ শ্যামলাপুরী, শোনলো সখি সহচরী।।

মাশুক প্রেমে আশেক পাগল পারা। যদি মুর্শীদের সনে প্রেম করিতি, আমার দুঃখ ব্যথারে বুঝতি।।

দুই নয়নে বইতো সাগর ধারা, ও তোর দুই নয়নে বইতো সাগর ধারা, সখি শোন তোরা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here