স্কুল ছাত্রীর আত্মহত্যা জেএসসিতে ফেল করায়

0
725

লক্ষ্মীপুরে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে সানজিদা সুলতানা শ্রাবন্তী  নামের এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। আজ রোববার সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভোরে তার নিজ ঘরের আড়ার সঙ্গে ওড়না

Advertisement

পেঁচিয়ে শ্রাবন্তী আত্মহত্যা করছে বলে  দাবি  করে নিহত স্কুল ছাত্রীর পরিবার। নিহত ওই ছাত্রী সদর উপজেলার চরুরুহিতা গ্রামের মো. শাহীনের মেয়ে ও স্থানীয় রসুলগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নিহতের চাচা মাহবুবুর রহমান, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here