|
জাকিয়া সুলতানা:
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পৌরসভার ষোলপাড়া গ্রামের ব্যাবসায়ী খোরশেদ হত্যামামলার আরো দুই প্রধান আসামী ফাহাদ ও সুলতান মিয়া কে গত ১০এপ্রিল মঙ্গলবার সেন্টমাটিন এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোনারগাঁও থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন জানান,তথ্য প্রযু্ক্তি ব্যবহার করে হত্যা মামলার প্রধান আসামী ফাহাদ ও সুলতান মিয়াকে মঙ্গলবার রাত ১০ঘটিকার সময় সেন্টমাটিন থেকে থেকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় এস আই কামাল ও কনেন্টেবল আমার সঙ্গে অভিযান পরিচালনা করেন। গত ১ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে ব্যাবসায়ী খোরশেদ আলম কে দিনে দুপুরে প্রকাশ্যে সুলতান মিয়া তার ছেলে সিফাত ও ফাহাদ খোরশেদ মিয়াকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় খোরশেদ আলমের মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করার ২১দিন পর প্রথম প্রধান আসামী সিফাত কে গ্রেফতার করা হয়েছিলো। বর্তমানে ঘটনার মাএ ১মাস ১০ দিন পর আরো দুই প্রধান আসামী ফাহাদ ও সুলতান মিয়াকে গ্রেফতার করতে সক্ষম সোনারগাঁ থানা পুলিশ। সোনারগাঁও থানার ওসি মোরশেদ আলম জানান,খোরশেদ হত্যা মামলার প্রধান তিন আসামীকে খুব কম সময়ের মধ্যে গ্রফতার করা হয়েছে।আসামীদের ফাসির দাবিতে থানা ঘেড়াও মানব বন্দন করেন এলাকাবাসী আত্নীয় স্বজনরা।
Chat conversation end
|

