সোনারগাঁওয়ে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার

0
600

নারায়ণগঞ্জ সংবাদদাতাঃ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ছোট শিলমান্দি এলাকায় ক্যানটেকী গার্মেন্টসের সামনে গতকাল রাতে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাতকে গ্রেফতার করে সোনারগাঁ থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- রুহান(১৮) মিজান(১৮) ও মো. রানা(২২)। বুধবার (৩০ ডিসেম্বর) সকালে গ্রেফতারকৃত ডাকাতদের আদালতে পাঠানো হয়েছে।

Advertisement

সোনারগাঁ থানা সূত্রে জানা যায়, আটককৃত ডাকাতদের মধ্যে ১) রুহান হোসেন (১৮), পিতা- মোঃ দুলাল, সাং বাড়ী মজলিস, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মিজান (১৮), পিতা- মনির হোসেন, সাং বাড়ী মজলিস, থানা- সোনারগাঁ, জেলা-নারায়ণগঞ্জ এবং ৩। মোঃ রানা (২২), পিতা- রুকু, সাং লক্ষনখোলা, থানা- মেঘনা, জেলা- কুমিল্লার বাসিন্দা।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রায় সময় ডাকাতির প্রস্তুতি নেয় একদল সংঘবদ্ধ ডাকাত দল।তাদের আটকের জন্য আমাদের থানা পুলিশ নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় গতকাল রাতে মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত সদস্যকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আমাদের থানা পুলিশ তৎপর রয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here