পটুয়াখালীতে ছয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

0
655

পটুয়াখালী প্রতিনিধিঃ কলাপাড়ায় ছয় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার নীলগঞ্জ, টিয়াখালী ও মহিপুরে নিজস্ব অর্থায়নে এসব শীতবস্ত্র বিতরণ করেন পটুয়াখালী-০৪, কলাপাড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমাম মহিব। বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা মহিলা

Advertisement

আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ শহীদুল ইসলাম বিশ্বাস, সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, টিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা: হাবিবুর রহমান, টিয়াখালী ইউপি চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, উপজেলা মহিলা অওয়ামীলীগ নেত্রী মোসা: সালমা কবিরসহ উপজেলা অওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমাম মহিব বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও নির্বাচনী এলাকায় ১৭ হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করবেন বলে সাংবাদিকদের জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here