| |
সোনারগাঁও পৌরসভার এতিমখানা ও মাদ্রাসার রাস্তা বেহাল অবস্থা ও মরণ ফাঁদ।
মোঃ আমির হোসেন সোনারগাঁঃনারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডর রাস্তার বেহাল অবস্থা। সহকারী প্রকৌশলী তানভীর আহমেদের নানা কলা কৌশলে পৌর বাসী রাস্তা ঘাট সুবিধা থেকে বঞ্চিত। ভট্রপুর ষোল পাড়া এতিম খানা ও মাদ্রাসার সড়কটি দীর্ঘদিন যাবত দূর অবস্থা। সোনারগাঁও পৌরসভার কর্মকর্তা ও প্রকৌশলী তানভীর আহমেদ কে এলাকা বাসী ও মাদ্রাসা কর্তৃপক্ষ অবহিত করেছেন বলে জানা যায়। অন্য দিকে ভালো রাস্তা কেঁটে নির্মাণ কাজ করেন আর্থিক সুবিধা ভোগ নিচ্ছেন বলে জানা যায়। সোনারগাঁও পৌরসভার রাস্তার বেহাল অবস্থার কারণে গত রবিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যায় ৮ নং ওয়ার্ডের দত্ত পাড়া গ্রামের রাস্তায় সড়ক দূর্ঘটনার কবলিত হয়ে সোনারগাঁ থানার কর্মরত রত এস আই নিহত ও একজন এ এস আই আহত।
পৌরসভার অধিকাংশ এলাকার রাস্তা গুলো দূর অবস্থা তবু দেখার কেউ নেই। কাউন্সিলর মেয়র তারা রয়েছে নামে মাত্র। নাম না প্রকাশ করা শর্তে একজন বলেন সোনারগাঁ পৌরসভা জিম্মি প্রকৌশলী তানভীর আহমেদ নিকট। বেশ কয়েক বার পৌরসভা অফিসে ঘুরে পাওয়া যায়নি প্রকৌশলী তানভীর আহমেদ ও মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান ভূইয়াকে।

