সেবার মান বাড়াতে নিজস্ব ব্রান্ডের পানি সরবারহ করবে বাংলাদেশ রেলওয়ে

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51028

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51028, 'post_views_count', '0')

0

বাংলাদেশ রেলওয়েতে পানি সরবরাহের লক্ষ্যে আজ রেলভবনে বাংলাদেশ রেলওয়ে ও সরবরাহকারী প্রতিষ্ঠান শ্যামলী ফুড এন্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। এতে রেলওয়ের পক্ষে স্বাক্ষর করেন যুগ্ম মহাপরিচালক (অপারেশন) রাশিদা গনি এবং শ্যামলী ফুড এন্ড বেভারেজ প্রাইভেট লিমিটেড এর পক্ষ হতে এম ডি রমেশ চন্দ্র ঘোষ রেলপথ মন্ত্রী মো: নূরুল ইসলাম সুজন এমপির উপষ্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ স্বাক্ষর অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী বলেন, রেল সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন রেললাইন নির্মাণ করা হচ্ছে। সিঙ্গেল লাইনকে ডুয়েলগেজে রুপান্তর করা হচ্ছে। যাত্রী সেবাকে বাড়ানোর জন্য নানামূখী উদ্যোগ নেয়া হয়েছে। রেলওয়েতে একটি  নিজস্ব ব্রান্ডের পানি সরবরাহের ফলে এ সেবার মান বাড়বে বলে মন্ত্রী জানান। এ সময় তিনি সরকার নির্ধারিত দাম ও পণ্যের গুণগত মান ঠিক রাখার রাখার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।উল্লেখ্য যে বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে যাত্রীগণকে ভ্রমণরত অবস্থায় খাদ্যদ্রব্য সরবরাহের জন্য নিজস্ব ক্যাটারিং সার্ভিস চালু আছে। বাংলাদেশ রেলওয়েতে নিজস্ব ব্র্যান্ডের বোতলজাত পানি সরবরাহ করার মাধ্যমে যাত্রীদের কাঙ্খিত পানির চাহিদা মেটানোর পাশাপাশি বাংলাদেশ রেলওয়েকে একটি ব্র্যান্ড হিসাবে প্রতিষ্ঠা করার সুযোগ তৈরি হবে।

Advertisement

এ জন্য বাজারজাতকরণ প্রক্রিয়াকে সহজতর করতে দেশীয় কোন প্রতিষ্ঠানের সাথে যুক্ত হয়ে রি ব্র্যান্ডিং করা যুক্তিপূর্ণ হবে বলে প্রতীয়মান হওয়ায় বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, বাংলাদেশ পুলিশ, সেনা কল্যাণ সংস্থা ও ঢাকা ওয়াসার ন্যায় সেবার মান উন্নয়নে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব পানির ব্রান্ড “রেল পানি” প্রবর্তন করা হচ্ছে।

এতে কোন প্রকার অর্থব্যয় ছাড়াই বাংলাদেশ রেলওয়েতে রজস্ব আয়ের নতুন এক দ্বার উন্মোচিত হবে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের  মহাপরিচালক মো: শামছুজ্জামান,এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here