মহিপুরে গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

0
325

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে গাছ থেকে পড়ে আব্দুল হামেদ (৬৫) নামের এক বৃদ্ধ মারা গেছে। বুধবার দুপুরে মহিপুরের ওয়াপদা কলোনী এলাকায় এ ঘটনা ঘটে ।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, নিজ বাড়ির সামনে রেইনট্রি গাছে ডাল কাটার জন্য ওঠে হামিদ। ডাল কাটার এক পর্যায়ে অসাবধানতা বশতঃ প্রায় ৩০ ফিট উপর থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয় হামিদ।

Advertisement

তাৎক্ষণিক তাকে চিকিৎসার জন্য কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি বলে জানান ওসি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here