সিলেটে ইয়াবাসহ নবীগঞ্জের ৩ মাদক ব্যবসায়ী আটক

0
822

হবিগঞ্জ প্রতিনিধি ॥ সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখোলা এলাকা থেকে ইয়াবাসহ নবীগঞ্জের ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে র‌্যাব-৯ এর একটি টিম তাদেরকে আটক করে।

Advertisement

আটককৃতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ থানার দরগাপাড়া গ্রামের শাহ্ নওশাদ আলীর ছেলে শাহ্ রাশেদ (২৭), একই থানার বনগাঁও গ্রামের ছাও মিয়ার ছেলে সালেহ আহমেদ কুরুশ (৩৯) ও মৃত জনু মিয়ার ছেলে আয়না মিয়া (৫০)। র‌্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক মো. মনিরুজ্জামান এই তথ্য জানিয়েছেন। তাদেরকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন এই র‌্যাব কর্মকর্তা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here