শহরের রাজনগর থেকে মাদক ব্যবসায়ী হান্নান বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক

0
1033

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ শহরের রাজনগর এতিমখানা রোড এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল হান্নান (৩২) কে আটক করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের এসআই সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একদল সিপাহী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

Advertisement

সে শহরের রাজনগর এলাকার মৃত লাল মোহাম্মদ মিয়ার পুত্র। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমান জানান, মাদক ব্যবসায়ী আব্দুল হান্নান দীর্ঘদিন যাবত শহরের রাজনগর, শায়েস্তানগর, চৌধুরী বাজারসহ আশ পাশের এলাকায় উঠতি বয়সের যুবক যুবতিদের মধ্যে ইয়াব বিক্রি করে আসছিল। উল্লেখিত সময়ে রাজনগর এতিমখান রোড এলাকায় ইয়াবা বিক্রিকালে তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, ৭৬ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। হান্নানের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here