সিরাজুল ইসলাম সিরাজ এর ইন্তেকাল ও বিভিন্ন মহলের শোক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 33252

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (33252, 'post_views_count', '0')

0

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর মহানগর বিএনপির সহ সভাপতি, বাংলাদেশ দোকান মালিক সমতিরি সাবেক যুগ্ম ভাইস প্রেসিডেন্ট, রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধরণ সম্পাদক, ভাওয়াইয়া একাডেমীর সাধারণ সম্পাদক,

Advertisement

জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স দোকান মালিক ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাউন্ড টাচ্ এর প্রতিষ্ঠাতা সদস্য ও সহ সভাপতি এবং সিয়াম সংগীতা’র স্বত্তাধিকারী সিরাজুল ইসলাম সিরাজ ইন্তেকাল করেছেন। ইন্না…..রাজিউন। সিরাজুল ইসলাম সিরাজ গতকাল সোমবার বিকেল ৪টা ৪৫ মিনিটে জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স এর সিয়াম সংগীতা ব্যবসা প্রতিষ্ঠানে সিরাজুল ইসলাম সিরাজ হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে সেখানেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫। তিনি স্ত্রী, ১ পত্র সন্তান সহ রাজনৈতিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গনের বহু সহকর্মী সহযোদ্ধা ও শুভাকাঙ্খী রেখে গেছেন। সিরাজুল ইসলাম সিরাজের মৃত্যুর সংবাদ রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহ দেখার জন্য সহযোদ্ধারা সমবেত হয়। মরহুমের জানাযার নামাজ আজ মঙ্গলবার বাদ যোহর জুম্মাপাড়া করিমিয়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হবে। জানাযা শেষে মরহুমের দাফনকার্য মুন্সিপাড়া কবরস্থানে সম্পন্ন করা হবে। সিরাজুল ইসলাম সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির ভাইস প্রেসিডেন্ট ও রংপুর জেলা দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রাক্তন রংপুর পৌরসভার চেয়ারম্যান কাজী মো: জুননুন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এর প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম জাকারিয়া পিন্টু, ভাইস প্রেসিডেন্ট সামসুর রহমান কোয়েল, রংপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, জাহাজ কোম্পানী শপিং কমপ্লেক্স দোকান মালিক ব্যবসায়ী সমিতির আহবায়ক শেখ আবিদ হোসেন, সদস্য এমদাদুল হক ভরসা, শেখ শাহীন, মিজানুর রহমান স্বপন, ফারুক বেপারী, সংগীত শিল্পী গোষ্ঠির সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোকসুদার রহমান মুকুল।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here