সিদ্ধিরগঞ্জ বিএনপি জামায়াত সক্রিয়: আ.লীগ নেতার অভিমত লোড শেডিং এর নামে হয়রানি

0
530

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাধা গ্রস্থ করতে বিএনপি জামায়াত বিভিন্ন কৌশল অবলম্বন করছে বলে দাবি করছেন নারায়নগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য প্রবীন নেতা সাদেকুর রহমান সাদেক। সাদেকুর রহমান সাদেক বলেন, বর্তমান সরকার উন্নয়নশীল সরকার, সরকারের উন্নয়ন দেখে সরকারের সুনাম নষ্ট করার জন্য সিদ্ধিরগঞ্জে বিএনপি জামায়াত আবারো সক্রিয় হয়ে উঠেছে। লোড শেডিং এর নামে মানুষকে হয়রানি করছে বিএনপি জামায়াতের দোসরা। সাদেকুর রহমান সাদেক আরো বলেন, গত কয়েকদিন যাবৎ সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ এর কাজের অজুহাত দেখিয়ে বিএনপি জামায়াতের লোকজন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিদ্যুৎ বন্ধ রাখছে। সরকারের সুনাম নষ্ট করার জন্য তারা এ পায়তারা করছে।

Advertisement

 

সাদেক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে পারে। এ সব জামায়াত শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানান। সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের লোকজন অবৈধ অটোরিক্স গ্যারেজে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বিদ্যুৎ অফিসের বিএনপি জামায়াতের কর্মকর্তারা সিদ্ধিরগঞ্জ সিআই খোলা এলাকার এক জামায়াত শিবির কাডারের অটোরিক্সর গ্যারেজেও অবৈধ বিদ্যুৎতের লাইন দিয়েছে বলে নাম প্রকাশ না করা শর্তে সিআই খোলার কয়েকজন জানান। রহস্যজনক ভাবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ সিআই খোলার ঐ জামায়াত শিবির কাডারের অবৈধ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করছে না। এলাকাবাসী জানায়, গত কিছুদিন যাবৎ সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজের কথা বলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে বিদ্যুৎ অফিসের লোকজন। এতে করে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। কয়েকদিন বিদ্যুৎ না থাকায় এলাকার অনেক মানুষকে খাবারের হোটেল থেকে খাবার আনতে হয়েছে। এলাকাবাসী আরো বলেন, সরকারকে ঘায়েল করতে বিদ্যুৎ বন্ধ রেখে মানুষের মনে সরকারের প্রতি অনিহা সৃষ্টি করছে। উক্ত অসাধু বিদ্যুৎ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার জন্য জোর দাবি জানান এলাকাবাসী।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here