ইসলামী ব্যাংক যশোর জোনের শরী‘আহ্ সচেতনতা শীর্ষক আলোচনা ও গ্রাহক সমাবেশ

0
551
????????????????????????????????????

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যশোর জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন’ শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ সম্প্রতি যশোরে অনুষ্ঠিত হয়। ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইঞ্জিনিয়ার আব্দুল মতিন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মাদ আব্দুস সামাদ। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও যশোর জোনপ্রধান মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা।

Advertisement

 

সভায় ব্যাংকিং কার্যক্রমে শরীআহ পরিপালনে গ্রাহক ও ব্যাংকারের দায়িত্ব-কর্তব্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী ও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here