সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে গ্রেফতার-২

0
173

মো: ফরহাদ হোসেন সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সারিয়াকান্দিতে এসআই (নিঃ) তপন ঘোষ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২৮ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার থানা এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত রাত্রি আনুমানিক সাড়ে ৮টায় রামচন্দ্রপুর বাজারস্থ পুরাতন ইউনিয়ন পরিষদ ভবন এর সামনে হইতে

Advertisement

১। মোঃ সৈকত ইসলাম (২৫) পিতা-মোঃ ইদ্রিস আকন্দ, মাতা-মোছাঃ হাসনা বেগম, সাং-কাটাখালী উত্তরপাড়া (রামচন্দ্রপুর), থানা-সারিয়াকান্দি কে ২০ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। একই সাথে অভিযান পরিচালনাকালে ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় আসামী ১। মোঃ তুহিন মিয়া (৩০) পিতা-মোঃ বাদশা তরফদার, সাং-চর হরিনা, থানা-সারিয়াকান্দি কে গ্রেফতার করা হয়।

গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) দুরুল হোদা।সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম বলেন, আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আমাদের থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here