কুমিল্লার লাকসামে ৩ বছরের কন্যা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে কিশোর গ্রেফতার

0
154

স্টাফ রিপোর্টার লাকসামে ৩ বছরের এক কন্যা শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে মাসুম বিল্লাহ (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের শ্রীরামপুর সিভাখোলা মিয়াজি বাড়ীতে।

Advertisement

পুলিশ ওইদিন রাতেই নিজ বাড়ী থেকে তাকে আটক করেছে। সে ওই গ্রামের আবদুল হালিমের ছেলে। পেশায় সে রাজমিস্ত্রীর হেল্পার। অভিযুক্ত মাসুম বিল্লাহ ওইদিন বিকেলে ৩ বছরের শিশুকে ফুসলাইয়া কৌশলে তার নিজ ঘরে নিয়ে ধর্ষনের চেষ্টা চালায়।

এসময় শিশুটির আত্মচিৎকার শুনে তার মা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে। শিশুটিকে চিকিৎসার জন্য লাকসাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ পেয়ে পুলিশের এস আই মাকসুদুর রহমান ও এস আই নাজমুস সাকিব ওই রাতেই অভিযুক্ত মাসুম বিল্লাহকে আটক করে থানায় নিয়ে আসে।

শিশুটির মা বাদী হয়ে লাকসাম থানায় মেয়েকে ধর্ষনের চেষ্টায় একটি মামলা দায়ের করে। আজ বৃহস্পতিবার পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করেন। লাকসাম থানা পুলিশের ওসি শাহাবুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here