সাভারে ৩ তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ , আটক- ২

0
577

কামরুল হাসান রুবেলঃ সাভারে পৃথক ঘটনায় বিধবা(২৩),পোশাক শ্রমিক (১৭)  ও এক তরুণী(১৮)  দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে ।এদিকে  বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় রুহুল আমিন(৪৫ ) নামে এক  অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ । সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগী ওই বিধবা নারী ৮ জনকে আসামী করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের  করে এবং ভুক্তভোগী আরো দুই তরুণীর পরিবার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে  জানান । বিধবা নারীকে ধর্ষণের ঘটনায় মামলায় অভিযুক্ত হলেন, ভোলা জেলার সদর থানার ইলিশা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে রুহুল আমিন ও সাভারের ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা এলাকার বাসিন্দা মিরাজুলসহ (৩৫) অজ্ঞাত ৫/৬ জন  ব্যক্তি । মামলার এজাহার থেকে জানা যায়, বিধবা ওই নারীর সাথে রুহুল আমিনের র্দীঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল । প্রেমের সম্পর্ক থেকে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে রুহুল আমিন মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে গাবতলীতে আসতে বলে ।

Advertisement

এরপর  প্রেমিক রুহুল আমিন  ওই বিধবা নারীকে গাবতলী থেকে  সাভারের ভাকুর্তার মুশুরীখোলায় মিরাজুলের বসত বিল্ডিংয়ে নিয়ে আসে। পরে রাত হলে বিয়ে না করে ওই নারীকে রুহুল আমিন ও মিরাজুলসহ অজ্ঞাত ৫/৬ জন ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায় ।

অপর ঘটনায় ভুক্তভোগী ওই পোশাক শ্রমিক জানান,  শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকার ভাওয়ালিপাড়া মহল্লায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই নারীকে ডেকে নেয়   আজম(২৫ ) নামে এক ব্যক্তি। পরে ওই তরুণী  চাকরির ব্যাপারে কথা বলতে  আজমের রুমে প্রবেশ করে ।

এর আগে আজম কৌশলে রুমের খাটের নিচে তার  তিন সহযোগী  সাইফুল,রাসেল ও সবুজকে  লুকিয়ে রাখে। এসময় কথা বলার এক পর্যায়ে আজম তার ঘরের  দরজা বন্ধ করে দেয় । এরপর ওই তরুণীকে চার ব্যক্তি পালাক্রমে ধর্ষণ করে । এসময় ওই তরুণীকে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম ভয়ভীতি  এবং প্রাণ নাশের হুমকি দেয় ধর্ষকেরা।

অন্যদিকে রবিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের পশ্চিম কাউন্দিয়া এলাকায় এক তরুণী তার হবু স্বামীর বাড়িতে চাকরির ইন্টারভিউর জন্য থাকতে আসে । এসময় রাত ১২ টার দিকে হবু স্বামীর পরিচিত  হোসেন(২৬) তাদের রুম থেকে ডেকে তুলে । পরে হোসেন ও তার  বন্ধু মুন্না হবু স্বামীর ঘরে প্রবেশ করে তাদের মুখ ও হাত  বেঁেধ জিম্মি করে । এরপর হোসেন ও মুন্না তাদের ধর্ষণ করে পালিয়ে যায় ।

এবিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, বিধবা নারীকে গণধর্ষণের ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে । তাকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে(ওসিসি) তে পাঠানো হয়েছে । এঘটনায় আরো অভিযুক্ত ব্যক্তিদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here