লালমনিরহাটে বিজিবির অভিযানে ৬১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

0
643

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ধরলা নদীর তীরে গোপন সংবাদের ভিত্তিতে ৬১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে বিজিবি কুলাঘাট বিশেষ টহল দল।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে: কর্নেল মোঃ আনোয়ার-উল-আলম জানান, ভারত থেকে ধরলা নদী দিয়ে নৌকা যোগে চর শিবেরকুটি গ্রাম হয়ে লালমনিরহাটে বিপুল পরিমান মাদক প্রবেশ করবে। এমন তথ্যের ভিত্তিতে বিশেষ নির্দেশনায় বিজিবি টহল দল কুলাঘাটের নদীর ধরলা ব্রিজের নিচে অবস্থান নেয়।

Advertisement

রাতে ২টার পরে মাদক পাচারকারীরা নদীর তীরে আসলে বিজিবির টহল দলের উপস্থিত বুঝতে পেরে নদীতে লাফিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে ৬১ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। যার আনুমানকি মুল্য ৫ লক্ষ টাকা।
সংবাদ সম্মেলনে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উদ্ধতর্ন কর্মকর্তা, বিজিবির সদস্য ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here