সাভারে ডিবি’র অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ২

0
1440

সাভার (ঢাকা) প্রতিনিধিঃ

Advertisement

সাভার থানাধীন চাইড়া গ্রাম এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা ডিবি। গতকাল সন্ধ্যায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলো ইয়াছমিন বেগম (৫০) ও তার ছেলে আব্দুর রহমান রনি (২৬)।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের চাইড়া গ্রাম এলাকায় ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইলিয়াসের নেতৃত্বে সহঃ উপ-পরিদর্শক (এএসআই) মোঃ শরীফ আহমেদসহ পুলিশের চৌকষ একটি দল অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা সহ তাদের আটক করেন। এসময় আটককৃতরা পুলিশের কাছে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

এবিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ.এফ.এম সায়েদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে, তাছাড়া মাদকের বিরুদ্ধে আমাদের চলমান এই অভিযান অব্যাহত আছে”।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here