এক লাখ ২৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারী গ্রেফতার

0
547

এক লাখ ২৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‍্যাব- ৭। রোববার (১৫ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার নিজামপুর রেদোয়ান ফিলিং স্টেশনের সামনে থেকে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার সাভারের আমিন মিয়ার ছেলে মো. বিপ্লব (৩২) ও কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার আবু তাহেরের ছেলে সুমন মিয়া (২৮)।

Advertisement

র‍্যাব- ৭’র সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই উপজেলার নিজামপুরে একটি মাইক্রোবাসে অভিযান চালানো হয়েছে। র‍্যাবের স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিমের নেতৃত্বে অভিযানে এক লাখ ২৪ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। তিনি জানান, চট্টগ্রাম থেকে এসব ইয়াবা নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here