কামরুল হাসানঃ
সাভারে ছিনতাইয়ের সময় হাতেনাতে ৪ কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আজ সকালে সাভার পৌর এলাকা ছায়াবীথিতে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলো, আব্দুল্লাহ (১৪), নাজমুল হোসেন (১৫), নুর জামান (১৪) ও আকাশ (১৫)।
স্থানীয়রা জানায়, সকালে ছায়াবীথি এলাকায় আটক চার কিশোর একটি অটোরিক্সা থামিয়ে ছিনতাই করার সময় অটোরিক্সা চালক চিৎকার করলে, আশেপাশের স্থানীয়রা এগিয়ে এসে ধাওয়া করে ঐ চার ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে সাভার মডেল থানায় খবর দেয়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছিনতাইকারীদের আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

