সাতক্ষীরায় বেড়িবাঁধ নির্মাণে লুটপাটের ফল-ই যেন ভয়াবহ ধস!!

0
25



মোঃ রিয়াজ উদ্দীন:-
সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরার বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। তবে অত্র অঞ্চলের মানুষ মনে করছেন বেড়িবাঁধ নির্মাণে কর্মকর্তাদের উদাসীনতা অনিয়ম ও দুর্নীতির ফলে বারবার এমন ভয়াবহ ধসের মুখে পড়তে হচ্ছে। গত শনিবার (২২ জুন) দুপুরে গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মালিবাড়ি এলাকায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ১৫ নম্বর পোল্ডারের ৪০ থেকে ৫০ মিটার অংশে এমন ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এ বিষয়ে ৯নং সোরা গ্রামের মালীবাড়ি বেড়িবাঁধ এলাকার আশিকুর রহমান বলেন, শনিবার দুপুর থেকেই বাঁধ ধসে যেতে দেখা যায়। ভাঙন জায়গায় মাটি ও বস্তা ভর্তি বালু ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে ভাঙন আটকানোর চেষ্টা চলছে। তবে দুপুরের পরে ভাঙনের পরিধি বেড়েছে। বাঁধের যে স্থান ভেঙে গেছে সেখানকার বাঁধ আর দুই থেকে তিন হাত বাকি আছে। ওই বাঁধের মাটি ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে। ধসে যাওয়া স্থানে সংস্কারের চেষ্টা করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ পাশ থেকে মাটি কেটে ধসে যাওয়া স্থানে ফেলছেন আবার কেউ বস্তায় বালু ভর্তি করে ধসে যাওয়া বাঁধের স্থানে দিচ্ছেন। গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মনজুর হোসেন বলেন, এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বাঁধের ওই স্থান ভাঙন দেখা দিয়েছিল। সে সময় পাউবো ওই বাঁধ মেরামতের উদ্যোগ নেয়। তবে সঠিক তদারকি না থাকায়। বাঁধটি মেরামতে ব্যাপক অনিয়ম হয়। এ কারণে মাস না পেরোতেই বাঁধটি ভাঙনের মুখে পড়েছে। তিনি আরও বলেন, শনিবার দুপুর থেকে ভাঙন কবলিত স্থানে নদের পানি লেগে বাঁধের মাটি ঢেউ লেগে ধুয়ে যাচ্ছে। এছাড়া এলাকাবাসী জানান, সরকার থেকে কোটি কোটি টাকা বেড়িবাঁধ নির্মাণের বরাদ্দ আসলেও পানি উন্নয়ন বোর্ডের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আর দলীয় দালাল চক্র সবকিছু চেটেপুটে খেয়ে ফেলছে। লোক দেখানো কাজ করে তারা টাকা হাতিয়ে নিয়ে রাতারাতি কোটিপতি বনে যাচ্ছেন। এখানে আমরা বারবার প্লাবিত হলেও তাদের কিছুই যায় আসে না। কিন্তু এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিসার সাজ্জাদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, গাবুরা ৯নং সোরা মালীবাড়ি সংলগ্ন বেড়িবাঁধে হঠাৎ ভাঙনে বাঁধের বেশ কিছু অংশ ভেঙেছে। মেরামতের কাজ চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here