সমগ্র বাংলাদেশের অনভিজ্ঞ ডাক্তারদের ভূল চিকিৎসায় সাংবাদিকদের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

8
928

দৈনিক সমকাল পত্রিকার চট্টগ্রাম ব্যুরো স্টাফ মো ঃ রুবেল খানের শিশু কন্যা রাইফা খানের অবহেলাজনিত ভূল চিকিৎসা জনিত কারনে মৃত্যুবরণ করাতে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালের ডাঃ বিধান রায় চৌধুরী ও হুমকি প্রদানকারী চট্টগ্রাম বিভাগের বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ ফয়সাল ইকবালের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে প্রতিবাদ ও মানববন্ধনের আহবান করেন। মানববন্ধনটি সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) এর উদ্যেগে অদ্য ৫ জুলাই রোজ- বৃহম্পতিবার সকাল ১১ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব এর প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত হয়। মানববন্ধন পরিচালনা ও সভাপতির দায়িত্বে ছিলেন সংস্থার চেয়ারম্যান সাংবাদিক মো ঃ মাহবুবুল ইসলাম । উক্ত মানববন্ধনে ডিইউজে ও বিএফইউজে’র বিশিষ্ট সিনিয়র বাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের শাস্তির দাবী জানান। বিএমএ নেতা ডাঃ ফয়সাল ইকবালের অপকর্মের ধারাবাহিকতা ও বিভিন্ন অপকর্মের ডাক্তারদের সিন্টার দেওয়ায় তাহার সনদ বাতিল সহ দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অগ্রানাইজেশন ( এফবিজেও) এর সভাপতি এসএম মোরশেদ বলেন- ডাক্তারদের অবহেলাজনিত ভূল চিকিৎসায় রোগীর মৃত্যু মেনে নেওয়া যায়না ।

Advertisement

সমগ্র বাংলার বাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন। বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উক্ত ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে সরকারের কাছে দাবী জানিয়ে দোষীদের শাস্তি দাবী করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ গণ আজাদীলীগের মহাসচিব মো ঃ আতাউল্লাহ্ খান আতা, বঙ্গবন্ধু, গবেষনা পরিষদের সভাপতি গনি মিয়া বাবুল,রুরাল, জার্নালিষ্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান এসএম জহির, বিএমএসএফ এর মহাসচিব মো ঃ জাফর আহমেদসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ । একাত্রতা প্রকাশ ন্যায় বিচারের দাবীতে বক্তব্য রাখেন বিভিন্ন সাংবাদিক সংস্থার সভাপতি ও মহাসচিব প্রমূখ। মানববন্ধনের সভাপতি ও আয়োজক সংস্থার চেয়ারম্যান বলেন, ডাক্তার টাকার বিনিময়ে চিকিৎসা করে এবং সরকারী চাকুরী করে তাদের রাষ্ট্র ও জনগনের উপর দায়িত্ব অনেক। তারা যদি দুর্নীতি ও পেশাগত দায়িত্বের অবহেলায় জনগনের ক্ষতি করে তা মেনে নেওয়া যায় না। পরিশেষে তিনি আরও বলেন সমগ্র বাংলার বাংবাদিক সমাজ জনগনকে সাথে নিয়ে ঐক›দ্ধ আন্দোললন গড়ে তোলার আহবান জানান। সরকারের উচ্চ পর্যায়ের টিম গঠনের মাধ্যমে দোষের কারণ নিরুপন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। মানববন্ধনে সার্বিক সহায়তা করেন অত্র সংস্থার প্রচার ও প্রকাশনা সচিব মো ঃ এজাজ রহমান, প্রেস সচিব মো ঃ তাইজুল ও অন্যান্য সদস্য এবং সংগঠনের নেতৃবৃন্দ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here