ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0
945
নূরে আলম শাহঃ বিএনপির চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎিসা ও কারা মুক্তির দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে ঠাকুরগাঁও  জেলা বিএনপি।
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে তাদের নিজেস্ব কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সল আমিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক তুহিন, মহিলাদলের সভাপতি ফরাতুন নাহার।
এছাড়া সমাবেশে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তরা অবিলম্বে বেগম জিয়ার মুক্তির দাবী ও তার সুচিকিৎসার জোড় দাবী জানান। অন্যথায় আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান তারা।
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here