এক. ইখলাস। (সুরা সোয়াদ, ৮২) দুই. খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা। (সহিহ মুসলিম, ২০১৮) তিন.ঘরে প্রবেশের সময় বিসমিল্লাহ বলা। (সহিহ মুসলিম, ২০১৮) চার ওয়াশরুমে প্রবেশের আগে দুয়া পড়া। (সহিহ বুখারী, ৪৫১১) পাঁচ. ঘর থেকে বের হওয়ার সময় দুয়া পড়া। (আবু দাউদ, ৫০৯৫) ছয়. নামাজের সফের মধ্যখানে ফাঁকা বন্ধ করে দাড়ানো। (আবু দাউদ, ৬৬৫) সাত. হাই ওঠলে হাত দ্বারা মুখ বন্ধ করা। (সহিহ বুখারী, ৬২২৬) আট. সন্ধ্যার সময় ঘরের দরজা জানালা বন্ধ রাখা ও বাচ্চাদের আটকে রাখা। (সহিহ বুখারী, ৫১৪৮) নয়. একবার / দশবার / একশো বার পড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। (সহিহ বুখারী, ৬৪৩) দশ. সবসময় আল্লাহর আশ্রয় কামনা করা। (সুরা আরাফ, ২০০)

