শ্রীনগর (মুন্সীগঞ্জ) শাজাহান খানঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে স্বামীর সহযোগীতায় হাত-পা বেঁধে স্ত্রীকে ধর্ষনের ঘটনা ঘটেছে। ৩১ ডিসেম্বর সোমবার রাত আনুমানিক ১০ টার দিকে উপজেলার পশ্চিম কোলাপাড়া গ্রামে এ ধর্ষনের ঘটনা ঘটে।
জানা গেছে, গত প্রায় ৩ মাস পূর্বে উপজেলার কোলাপাড়া গ্রামের মৃত-বাছের শেখের ছেলে আজিজুলের সাথে বিয়ে হয় একই উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের গরিব অসহায় ধর্ষীতার সাথে। স্বামী আজিজুলের শারীর অক্ষমতার কারনে বিয়ের পর হতে এ পর্যন্ত তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কোন দৈহিক ও শারিরীক সম্পর্ক হয়নি। এক পর্যায়ে স্বামীর শারিরীক অক্ষমতার কারনে সংসার না করার সিদ্ধান্ত জানিয়ে বিয়ের সময় নেওয়া যৌতুকের টাকা ও অন্যান্য উপঢৌকন ফিরিয়ে দিতে বলে ধর্ষিতা। স্বামী আজিজুল যৌতুক ফিরিয়ে না দেওয়া ও তার শারিরীক অক্ষমতা বাহিরে প্রকাশ না হওয়ার ভিন্ন কৌশলের পরামর্শ নেয় তার আপন মামা সিদ্দিকের কাছে। সিদ্দিকের পরামর্শ অনুযায়ী আজিজুল তার আপন খালা ও খালাত ভাই নুরুল ইসলামকে তার কোলাপাড়ায় নিজ বাড়ির একটি ঘরে রাত্রি যাপন করান। এক পর্যায়ে রাত ১০ টার দিকে ধর্ষন কারী নুরুল ইসলামের মা, মাথা ব্যাথার মলম নেওয়ার কৌশলে ঘুমন্ত আজিজুল ও তার স্ত্রীকে ঘরের দরজা খুলতে বলে। পরামর্শ ও পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজিজুল তার নিজের ঘরের দরজা খুলে দেয়। ঘরের ভিতর নুরুল ইসলামের মা, নুরুল ইসলাম ও আজিজিুল সবাই মিলে ধর্ষিতার হাত পা বেঁেধ ফেলে এবং মুখে কাপড় গুজে দেয়। এরপর নুরুল ইসলাম,ধর্ষিতার স্বামী আজিজুল ও নুরুল ইসলামের মা ব্লেড দিয়ে ধীরে ধীরে ধর্ষিতার শরীরের বিভিন্ন অংশের কাপড় কেটে উলংঙ্গ করে ফেলে। এর পর নুরুল ইসলাম হাত-পা বাধাঁ অবস্থায় তাকে ধষর্ন করে। অন্যদিকে ধর্ষিতার স্বামী আজিজুল এই ধর্ষনের দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করতে থাকে। । এ ব্যপারে শ্রীনগর থানায় অফিসার ইনচার্জ ইউনুস আলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে শ্রীনগর থানায় একটি মামলা হয়েছে এবং ধর্ষনকারী আজিজুলকে আটক করা হয়েছে।

