শেরপুর সাবরেজিস্টার অফিস সহকারী ঘুষ বানিজ্য

0
788

শেরপুর সদর সাবরেজিস্টার অফিস সহকারী রৌশনারার ঘুষ বানিজ্য – জেলা রেজিস্ট্রার নিরব বিশেষ প্রতিনিধিঃশেরপুর সদর সাবরেজিস্টার অফিস সহকারী রৌশনারার বিরুদ্ধে ঘুষ বানিজ্যের অভিযোগ উঠেছে। নিরব রয়েছেন জেলা রেজিস্ট্রার। স্থানীয় সুত্রে জানা গেছে, সদর সাবরেজিস্টার অফিস সহকারী রৌশনারা দলিল প্রতি ২ হাজার টাকা ঘুষ নিয়ে থাকেন। টাকা কম দিলে দলিলজমা নেননা তিনি। খারাপ আচরণও করে থাকেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত অফিসসহকারী  রৌশনারা জানান, যারা আমার ঘুষ নেওয়ার ভিডিও করে আপনাকে দিয়েছে তাদের সঙ্গে কথা বলেন বলেই ফোনের লাইন কেটে দেন।এ বিষয়ে জেলা রেজিস্ট্রার মো হেলান উদ্দিন সাথে বার বার মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। তবে তিনি নিরব ভুমিকা পালন করছেন বলে অভিযোগ উঠেছে। 

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here