গভীর রাতে ঘরে ঢুকে গৃহবধুকে মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ

0
409

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় ঘরের ভিতরে প্রবেশ করে ফাতেমা বেগম (২৩) নামের এক গৃহবধুকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় ৩ বখাটে যুবকের বিরুদ্ধে। এ সময় ঘরের আলমীরা ভেঙে স্বর্নালংকার নিয়ে যায় দূর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই গৃহবধু তার তিন মাসের শিশু সন্তানকে নিয়ে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত গৃহবধু জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জেরে মারধর ও শ্লীলতাহানির চেষ্টা এবং লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধু বাদি হয়ে একই এলাকার লালান খান, মো.জাহাঙ্গীর ফরাজী, মামুল হাওলাদার, সোহাগ ফরাজী, জাহাঙ্গীর মৃধা, আলমগীর ফরাজী ও সজিব ফরাজীকে আসামি করে থানায় একটি লিখিত আভিযোগ দায়ের করেছেন।

Advertisement

আহত গৃহবধূ জানান, তার স্বামী ইব্রাহীম ফরাজী বর্তমানে কারাগারে রয়েছেন। রাতে তিনি তার বাড়িতে সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন। প্রথমে দূর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। এ সময় তাকে মারধর করে ঘরের আলমীরা ভেঙে স্বর্নালংকার নিয়ে যায়। গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে তারা দৌড়ে পালিয়ে যায়। তবে তাদেরকে চিনতে পেরেছেন বলে ওই গৃহবূধূ জানিয়েছেন।

কলাপাড়া থানার ওসি মো.জসিম জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here