শাহ্ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)-এর এয়ার লাউঞ্জ-এর উদ্বোধন

0
484

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) শাহ্ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে এমটিবি গ্রাহকদের জন্য অত্যাধুনিক সেবা সম্বলিত এমটিবি এয়ার লাউঞ্জ-এর উদ্বোধন করেছে। এমটিবির গ্রুপ চেয়ারম্যান, মোঃ হেদায়েত উল্লাহ লাউঞ্জটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে উইং কমান্ডার এবিএম সরোয়ার জামান, এয়ারপোর্ট ম্যানেজার, শাহ্ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দর,

Advertisement

এমটিবির এম এ রউফ জেপি, প্রাক্তন চেয়ারম্যান ও পরিচালক, মোঃ মনিরুল ইসলাম ও আনিস এ. খান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, ফ্যালকন এজেন্সি কনসোর্টিয়ামের ম্যানেজিং পার্টনার, মাহ্ফুজ আহ্মেদসহ সরকারি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শাহ্ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের এয়ারপোর্ট ম্যানেজার, উইং কমান্ডার এবিএম সরোয়ার জামান তাঁর বক্তব্যে এমটিবি’র এই উদ্যোগকে অভিনন্দন জানান এবং বিমান বন্দরে যাত্রীদের এই ধরনের সেবা দেয়ার জন্য এমটিবি’র প্রতি সন্তোষ প্রকাশ করেন। এমটিবি’র চেয়ারম্যান তার বক্তব্যে এমটিবি’র মানসম্মত সেবা প্রদানের উপর গুরুত্বারোপ করে বলেন, ‘এমটিবি আজ বিশ্বমানের আধুনিক সুবিধাসম্বলিত ব্যাংকে পরিণত হয়েছে।’

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here