লালমনিরহাটে বাস চাপায় নিহত-২

0
547

তন্ময় আহমেদ নয়ন: লালমনিরহাট সদর উপজেলার ফকিরের তকেয়া এলাকায় একটি নৈশকোচের চাপায় দুই জন নিহত হয়েছে। তাদের একজন পথচারী ও অপরজন সহকারী ট্রাক চালক। ঘটনাস্থলেই তাদের মৃত্য হয়েছে। নিহতরা হলেন লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উমাপতি হরনারায়ণ এলাকার শামছুল হকের ছেলে মোস্তাফিজার রহমান (১০) এবং রংপুর শহরের সাতমাথা বালাটারী এলাকার সহকারী ট্রাক চালক আবুল কাশেম (৪৫)।

Advertisement

শুক্রবার ভোর সাড়ে ৫টার এই সড়ক দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম। তিনি বলেন, ‘ফকিরের তকেয়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ওপর একটি ট্রাকের চাকা ঠিক করছিলেন চালক। পাশেই দাঁড়িয়ে ছিল সহকারী চালক আবুল কাশেম। বাস চলককে তিনি হাত তুলে সাইড দিয়ে যেতে বলেন। কিন্তু বেপরোয়া গতির বাসটি পথচারী মোস্তাফিজুর রহমান ও আবুল কাশেমকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। এসময় বাসটিও খাদে পড়ে যায়। এতে গুরুতর আহতের কোনও তথ্য পাওয়া যায়নি।’ তিনি আরও বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here