শাকিব-অপুর বিয়ের ৯ বছর বিবাহবার্ষিকীতে শুটিংয়ে থাকবেন শাকিব

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 3330

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (3330, 'post_views_count', '0')

0

ঢাকাই ছবির সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস। পর্দার জুটি থেকে ২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে বাস্তবেও জুটি বাঁধেন তারা। সে হিসাবে আগামীকাল তাদের বিয়ের ৯ বছর পূর্ণ হচ্ছে। দীর্ঘ সময় একসঙ্গে সংসার করলেও বিষয়টি ভক্তদের কাছে অজানাই ছিল এতদিন। সম্প্রতি বিয়ের খবর সামনে আনেন অপু বিশ্বাস। শুধু বিয়ের খবরই নয়, তাদের ঘরে ছয় মাসের পুত্রসন্তান আবরার খান জয়কেও পরিচয় করিয়ে দেন তিনি। এরপরই তাদের নিয়ে দেশব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। গোপনে এতগুলো বছর সংসার করলেও পহেলা বৈশাখ থেকে প্রকাশ্যে প্রথমবারই তারা সংসারের নবযাত্রা শুরু করেছেন। একদিন পরই এ তারকা দম্পতির নবম বিবাহবার্ষিকী। এবারের বিবাহবার্ষিকীতে পরিকল্পনা কী? জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আমার স্বামী ব্যস্ত মানুষ। ঢাকাই চলচ্চিত্র এখন তার কাঁধেই ভর করে এগোচ্ছে। এ মুহূর্তে তার হাতে সময় খুব কম। আগামীকাল থেকে তার নতুন একটি ছবির শুটিং শুরু হওয়ার কথা। তবে বিবাহবার্ষিকী নিয়ে কিছু সারপ্রাইজ রাখব শাকিবের জন্য, যা এখন বলব না। বললে তো আর সারপ্রাইজ থাকবে না।’ অন্যদিকে শাকিব বলছেন ভিন্ন কথা। বিবাহবার্ষিকী নিয়ে তার কোনো আয়োজন বা উচ্ছ্বাস নেই। কারণ আজই তিনি ঢাকা ছাড়ছেন। আগামীকাল নতুন ছবি ‘রংবাজ’-এর শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন পাবনায়। বিবাহবার্ষিকী প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিষয়ে এখন আর নতুন করে কিছুই বলার নেই। বিবাহবার্ষিকী পালন করার সময় পাব না। কারণ শুটিংয়ের জন্য আজই আমাকে পাবনায় চলে যেতে হচ্ছে। বাংলাদেশের কাজগুলো শেষ করে দ্রুত কলকাতায় যেতে হবে। ওখানেও সিডিউল দেয়া আছে। সময়মতো শেষ করতে না পারলে কাজে জটিলতা সৃষ্টি হবে। এমনিতেই কয়েকদিন বিভিন্ন জটিলতার মধ্য দিয়ে কেটেছে। বিবাহবার্ষিকী পালন করি আর না করি, সেটা মুখ্য নয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এটাই চাওয়া।’ তবে পহেলা বৈশাখ একসঙ্গে কাটালেও শাকিব ও অপু বর্তমানে নিজ নিজ বাসায় অবস্থান করছেন। উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের ঢাকার বাসায় তাদের বিয়ে হয়। পরিবারের কাছের লোকজন সেই বিয়েতে উপস্থিত ছিলেন বলে অপু জানিয়েছেন। বিয়ের সময় অপু বিশ্বাসের নাম হয় অপু ইসলাম খান। শাকিবের ইচ্ছাতেই এতদিন বিয়ের বিষয়টি গোপন রাখা হয়েছিল।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here